থাই রাজকুমারী

থাই রাজকুমারীর প্রার্থিতা নিয়ে সংকট

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদে আগ্রহ ব্যক্ত করার একদিনের ব্যবধানে জানা গেছে , আগামী নির্বাচনে রাজকুমারী উবলরাতানা প্রার্থী হতে পারছেন না । থাই রাজা মহা ভাজিরালংকর্ন রাজপরিবারের সদস্যকে প্রত্যক্ষ রাজনীতিতে নামানোয় থাই রাসকা চার্ট পার্টির কড়া সমালোচনা করার পরই দলটি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে , রাজপরিবারের প্রথা মেনে চলবে তারা । থাই ঐতিহ্য ও রাজকীয় প্রথাকে তারা সম্মান জানাবে ।

এএফপির সূত মতে , গত শুক্রবার থাই রাসকা চার্ট পার্টি রাজকুমারী উবলরাতানাকে আগামী ২৪ মার্চের সাধারণ নির্বাচনে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করে । থাই রাজনীতিতে যা একেবারেই অভাবনীয় ঘোষণা । ২০১৪ তে নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে প্রধানমন্ত্রী হন সামরিক বাহিনীর প্রধান প্রাউত চান ওচা । থাই রাজনীতিতে রাজকুমারী উবলরাতানার আগমনকে অনেকে আশার আলো হিসেবেই দেখছে । অভ্যুত্থানের পর এটাই প্রথম সাধারণ নির্বাচন হতে চলেছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর