দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে
দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।
এছাড়া রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দ্রুত দূর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাক্ষণবাড়িয়া ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। পরবর্তী ৬ ঘন্টার মধ্যে এটি আরো উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

