দিল্লির তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়ে গেছে!
প্রচণ্ড দাবদাহ চলছে ভারতের রাজধানী দিল্লিতে। শহরের অনেক অংশের তাপমাত্রা ছাড়িয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছেন, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় দাবদাহ সতর্কতা জারি রয়েছে। তবে সারাদিনে মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমে রাজধানীবাসীকেই বেশ ভোগান্তি পোহাতে হবে বলে জানান তারা।
সোমবার ভারতের রাজধানী শহরের অনেক অংশের তাপমাত্রা ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। অবশ্য মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও গরম কমার সম্ভাবনাও রয়েছে। গরম ঠেকাতে প্রতিবারের মতো এবারও জায়গায় জায়গায় ফুটপাতবাসীদের জন্য তাঁবু বসিয়েছে দিল্লি সরকার।
ছবিঃ সংগ্রহ

