দু’সপ্তাহ পর চালু হতে চলেছে জম্মু – কাশ্মীর উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠান
দু’সপ্তাহ পর চালু হতে চলেছে জম্মু – কাশ্মীর উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠান
৫ আগস্ট জম্মু – কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে পুরো উপত্যকা জুড়ে প্রশাসনিক বিধিনিষেধ আরোপ করা হয় । ফলে পুরো বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয় । প্রায় দু’সপ্তাহ পর সোমবার থেকে চালু হতে চলেছে উপত্যকার স্কুলগুলো ।
স্থানীয় প্রশাসনিক সূত্রে জানানো হয়েছিল , জম্মু – কাশ্মীর পরিস্থিতি ধাপে ধাপে স্বাভাবিক হয়ে উঠবে । সেই ধারাবাহিকতায় খুলে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো । তবে বহু এলাকাতেই এখনও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রাখা হয়েছে ।
জম্মুর দশটি জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ ২৪ ঘণ্টার জন্য সচল থাকলেও পরবর্তীতে পাঁচটি জেলায় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানায় ইন্ডিয়ন এক্সপ্রেস ।
শ্রীনগরের কিছু এলাকায় টেলিফোন চালু করা হলেও , প্রধান প্রধান টেলিফোন এক্সচেঞ্জগুলি বিকল করে রাখা হয়েছে । অন্যদিকে উত্তর কাশ্মীরের সাপোর , বারামুলা , কূপওয়ারা ও বান্দিপোরে রবিবার রাত পর্যন্ত ল্যান্ডলাইন সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রাখা হয়েছে ।
ছবিঃ সংগ্রহ

