দেশের তিন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
দেশের তিনটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসের খবরে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ রোববার রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বিদ্যুৎ চমকাতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল সোমবার রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবারের পর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ছবিঃ সংগ্রহ

