স্বর্ণ স্বর্ণ

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০০ টাকা কমেছে। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বার্ণের দাম পড়বে ৭১ হাজার ৯৮৩ টাকা। বর্তমানে এই মানের স্বর্ণের ভরির দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা।

শনিবার (১৯ জুন) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বর্ণের দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলছে, করোনাকালে বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে এবং ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত মোতাবেক ২০ জুন থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ১৫১৬ টাকা কমানো হয়েছে।

এর আগে গত ১০ মে ও ২৩ মে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম চার হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাজুস। এ হিসাবে চার হাজার ৩৭৪ টাকা বাড়ানোর পর ভরিতে স্বর্ণের দাম দেড় হাজার টাকার মতো কমানো হলো।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ৫৪৬ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের দাম কমলেও রুপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর