স্বর্ণ স্বর্ণ

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে এক হাজার ৯৮৩ টাকা ক‌মিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের ঘোষণা অনুযায়ী, আজ বুধবার (১৩ জানুয়ারি) থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ ৭২ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৬০ হাজার ৭৬৯ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৬ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ৭৪ হাজার ৬৫০ টাকা করে। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয়েছে ৭১ হাজার ৫০০ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয় ৬২ হাজার ৭৫২ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৫২ হাজার ৪৩০ টাকা।

এর আগে গত ৫ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা ৬ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর