স্বর্ণ স্বর্ণ

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ছে ২ হাজার ২১৬ টাকা। বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বেড়েছে। তাই স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য হবে ৮ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ প্রতি ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা।

ছবিঃ সংগ্রহ

আরও খবর