দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি
দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি
এক মাসেরও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে দ্বিতীয়বারের মতো বাড়ছে স্বর্ণের দাম । প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি ( বাজুস ) ।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস । আজ বুধবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে ।
এর আগে গত ২ জানিয়ারি প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়িয়েছিল সংগঠনটি ।
বিজ্ঞপ্তিতে বলা হয় , আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও বাড়ানো হয়েছে । আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণ ও রূপার দাম ওঠানামা করে । এ জন্য আগামীকাল থেকে বাড়তি দামে স্বর্ণ বিক্রি হবে । পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ দাম বলবত থাকবে ।
নতুন দাম অনুযায়ী ২২ , ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৬৬৬ টাকা । অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণ ও রূপার দাম ।
ছবিঃ সংগ্রহ

