দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ভারী বর্ষণের সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ভারী বর্ষণের সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে , খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা , ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ।
এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয় , মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ , বিহার , পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল হয়ে মাঝারি অবস্থায় রয়েছে ।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৭ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় সকাল ৫ টা ৪৭ মিনিটে ।
ছবিঃ সংগ্রহ

