আবহাওয়া

দেশের সাত বিভাগের কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

দেশের সাত বিভাগের কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলানা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু স্থানে এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দুইদিনে (৪৮ ঘন্টা) আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। গতকাল বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৬০ শতাংশ। বুধবার সূর্যোদয় ভোর ৫ টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৯ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর