পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ

এখন পর্যন্ত নয়টি দেশের নির্বাচন পর্যবেক্ষকরা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে সাবরিন বলেন,  নির্বাচন পর্যবেক্ষণে  আসা নিশ্চিত করা নয়টি দেশ হলো- ভারত, শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন । এছাড়া ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্টও নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি।

নির্বাচন পর্যবেক্ষণে বর্তমানে চার সদস্যের ইইউ বিশেষজ্ঞ প্যানেল ঢাকায় রয়েছে। ইইউ প্রতিনিধিদলের ২৪ জানুয়ারি দেশ ত্যাগের কথা রয়েছে।

আরও খবর