বাংলাদেশ

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর ঘটনায় আজ শনিবার (২১ অক্টোবর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর