পথচারী চালক সবাইকেই সচেতন হতে হবে – প্রধানমন্ত্রী
পথচারী চালক সবাইকেই সচেতন হতে হবে – প্রধানমন্ত্রী
সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পথচারী চালক সবাইকেই সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি প্রকল্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন ।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জের ১৩টি সেতুর উদ্বোধন করেন । এগুলো হলো টঙ্গিবাড়ী উপজেলার পাঠানবাড়ি সেতু, আলদি বাজার সেতু, শ্রীনগর উপজেলার বেলতলী সেতু, ছনবাড়ী সেতু, শ্রীনগর বাজার-১ সেতু, শ্রীনগর বাজার-২ সেতু, আটপাড়া সেতু, হাসাড়া-১ সেতু, হাসাড়া-২ সেতু, সাতগাঁও সেতু, সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ সেতু, রসুনিয়া সেতু-১, রসুনিয়া-২ সেতু ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন , এক সময় মানুষের খাদ্যের নিরাপত্তা ছিল না। আমরা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করেছি। এদেশের শোষিত বঞ্চিত মানুষের জীবনের মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি । দারিদ্রের হার কমিয়ে এনেছি , প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।
তিনি আরো বলেন , আমরা গৃহহারা মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করছি। দেশের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে মেডিকেল , কলেজ , বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি। এছাড়া দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মানুষের সেবা করে যাচ্ছি ।
সড়ক পথ উন্নয়নে বিভিন্ন অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন , সড়ক পথকে নিরাপদ করতে আমরা নিরাপদ সড়ক আইন প্রণয়ন করেছি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তিনি বলেন , ‘ সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করা চালকদের সচেতন থাকতে হবে। সেই সঙ্গে পথচারীদেরও সচেতন হতে হবে। আর স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞানদানের ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীদের । ‘
তিনি আরও বলেন , ‘ রাজধানীসহ আশেপাশের জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে। ‘
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কে চার-লেন বিশিষ্ট ফ্লাইওভারসহ বেশকিছু প্রকল্প উদ্বোধন করেন তিনি।
ছবিঃ সংগ্রহ

