পবিত্র আশুরা ১০ সেপ্টেম্বর
পবিত্র আশুরা ১০ সেপ্টেম্বর
বাংলাদেশের আকাশে শনিবার ১৪৪১ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা গেছে । এই প্রেক্ষিতে আগামী ১০ সেপ্টেম্বর সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে ।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় । এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ ।
সভায় মন্ত্রী পরিষদের যুগ্ম সচিব , ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও তথ্য কর্মকর্তা , ইসলামিক ফাউন্ডেশনের সচিব , বাংলাদেশ মাহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান , আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক ও বিশেষজ্ঞ আলেম – ওলামাগণ উপস্থিত ছিলেন ।
সভায় ১৪৪১ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক ,ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় , বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ , বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকল কার্যালয় ও মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে ।
এ/আ/
ছবিঃ সংগ্রহ

