ঈদুল আজহা

পবিত্র ঈদুল আজহা ১২ আগস্ট  

বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৪০ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে । এই  প্রেক্ষিতে আগামী ১২ আগস্ট সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় । এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এডভোকেড শেখ মোঃ আব্দুল্লাহ । সভায় বিশেষজ্ঞ আলেম – ওলামা ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক , ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলার কার্যালয় , বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৪৭ টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে , শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১১ আগস্ট । আর পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ১০ আগস্ট । হিজরি সন অনুযায়ী ঈদুল আজহা জিলহজ্জের ১০ তারিখে পালিত হয় । ধর্মপ্রাণ মুসলমানেরা এই দিনে মহান আল্লাহ্‌ তায়ালার উদ্দেশ্যে পশু কুরবানী করে থাকেন ।   

ছবিঃ সংগ্রহ

আরও খবর