ঈদে মিলাদুন্নবী

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১০ নভেম্বর        

বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৪১ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে । ফলে আগামী ১০ নভেম্বর সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ ) পালিত হবে ।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মো. আনিছুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয় , সব জেলা প্রশাসন , ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় , বিভাগীয় ও জেলা কার্যালয় , বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে , আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর