পবিত্র হজ্জ আজ
পবিত্র হজ্জ আজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হচ্ছে আরাফাতের ময়দান। ভোরে ফজর নামাজ শেষ করেই আরাফার ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন মুসুল্লিরা। মিনা থেকে ৬ কিলোমিটার দূরে বিদায় হজ্জের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আরাফাত ময়দানে অবস্থান করাই হজ্জের মূল আনুষ্ঠানিকতা।
সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন মুসল্লিরা। মহান আল্লাহর জিকিরে মশগুল হবেন। মসজিদে নামিরাহ থেকে হজ্জের খুতবা করবেন শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ।
সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে থাকার পর মুসুল্লিরা রওয়ানা হবেন মুজদালিফায়। সেখানে ফজরের নামাজ শেষে ফিরবেন মিনায় এবং শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজ্জ।
এবার বিশ্বের প্রায় ১৬০টি দেশের ধর্মপ্রাণ মুসলমান হজ্জে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১ লাখ ২২ হাজারের বেশি হাজি।
ছবিঃ সংগ্রহ

