কাবা

পবিত্র হজ্জ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার চারজন হাজ্জি। আগামী ২ আগস্ট হজ্জের ফিরতি ফ্লাইট শেষ হবে। রোববার (৯ জুলাই) হজ্জ পোর্টাল থেকে এ তথ্য জানানো হয়েছে।

হজ্জে গিয়ে সৌদিতে এখন পর্যন্ত ৯১ জন বাংলাদেশি হজ্জির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২২ জন। মক্কায় মারা গেছেন ৭৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, জেদ্দায় ১, আরাফায় ২ জন এবং মুজদালিফা একজন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ্জ পালনে সৌদি আরব যান। এসব হজ্জযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজ্জযাত্রী বহন করে।

এদিকে, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজ্জির ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্সের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি জন হাজ্জিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ছবিঃ সংগ্রহ

আরও খবর