পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বর্জনে উঃকোরিয়ার প্রতি আহ্বান
পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বর্জনে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান
পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কর্মসূচি বর্জন করতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ৭০টি দেশ । বিশ্ব শান্তির প্রতি দেখা দেয়া ‘ অব্যাহত এ হুমকির ‘ কঠোর সমালোচনা করেন তারা ।
উল্লেখ্য , উত্তর কোরিয়া বৃহস্পতিবার স্বল্প-পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে । ২০১৭ সনের পর এই প্রথম পিয়ংইয়ং কোন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো । খবর এএফপি’র ।
এশিয়া , ল্যাটিন আমেরিকা , আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি এতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া রয়েছে । তবে ফ্রান্সের এ খসড়া প্রস্তাবে স্বাক্ষর করেনি রাশিয়া ও চীন ।
কূটনৈতিক সূত্র জানায় ,নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর প্রায় ১৫ টি দেশ উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণের আবেদনে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে ।
ওই বার্তায় বলা হয় , উত্তর কোরিয়া চলমান পারমাণবিক অস্ত্র ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে অব্যাহত হুমকি দেখা দেয়ায় এতে স্বাক্ষর করা দেশগুলো পিয়ংইয়ং- এর এসব কর্মসূচির কঠোর নিন্দা জানিয়েছে ।
এতে আরো বলা হয় , ‘ আমরা যেকোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলতে উত্তর কোরিয়াকে উৎসাহিত করছি । নিরস্ত্রীকরণ প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অব্যাহত রাখতেও আমরা পিয়ংইয়ং- এর প্রতি আহ্বান জানাচ্ছি ।‘
ছবিঃ সংগ্রহ

