পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। খবর, এএফপি।
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৬মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের পূর্ব সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াক শহর থেকে ২০ কিলোমিটার দূরে আঘাত হানে। এটি হচ্ছে সমুদ্র উপকূলবার্তী একটি শহর।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পৃথক এক বুলেটিনে বলেছে, এতে সুনামির কোন হুমকি নেই।
ওয়েওয়াক ভিলেজ ইন হোটেল কাজ করা কর্মী ড্যানি সিওলো বলেন, আমার ধারনা ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল।
পাপুয়া নিউ গিনি অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে। ফলে সেখানের জনসাধারণের কাছে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ছবিঃ সংগ্রহ

