গ্রহানু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে তিনিটি গ্রহানু

এই জুন মাসেই পৃথিবীর দিকে ছুটে আসছে তিনটি গ্রহাণু। মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুগুলোর কোনো একটির সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলেই মানবসভ্যতার বড়সড়ও ক্ষতির আশঙ্কা রয়েছে। পৃথিবীকে লক্ষ্য করে ছুটে আসা প্রথম গ্রহাণুটি আসছে শনিবার। ভোর ৩টা ২০ মিনিট নাগাদ এটির পৃথিবীকে অতিক্রম করার কথা। ঐ সময় গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসে পৌঁছাবে। পৃথিবী থেকে মাত্র ৫.০৯ মিলিয়ন কিলোমিটার (৫৯ লাখ কিলোমিটার) দূর দিয়ে যাওয়ার কথা এই গ্রহাণুটির। গ্রহাণুটিকে Asteroid 2002 NN4 নামে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এটির ব্যাসার্ধ ৫৭০ মিটার। পাঁচটি ফুটবল মাঠ বা দুবাইয়ের এনটিসার টাওয়ারের জায়গা হবে এই আয়তনের মধ্যে। ঘণ্টায় ৪০ হাজার ১৪০ কিলোমিটার গতিতে ছুটে আসছে এটি।

পৃথিবীর দিকে ছুটে আসা দ্বিতীয় গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে এসে পৌঁছাবে ঠিক তার ৬০ ঘণ্টা পর। দুই দিন ১২ ঘণ্টা পর ৮ জুন সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটে গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। এই গ্রহাণুটিকে Asteroid 2013 XA22 হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ২.৯৩ মিলিয়ন কিলোমিটার (২৯ লাখ ৩০ হাজার কিলোমিটার) দূর দিয়ে যাবে এই গ্রহাণুটি। এর ব্যাসার্ধ ১৬০ মিটার। ঘণ্টায় ২৪ হাজার ৫০ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে এটি।

তৃতীয় গ্রহাণুটি এই মাসের শেষ দিকে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে। ২৪ জুন সকাল ৬টা ৪৪ মিনিটে এটি পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে। বিজ্ঞানীরা এই গ্রহাণুটিকে এক দশক আগে চিহ্নিত করেন। গ্রহাণুটির নাম দেন Asteroid 2010 NY65। পৃথিবী থেকে ৩.৭৬ মিলিয়ন কিলোমিটার (৩৭ লাখ ৬০ হাজার কিলোমিটার) দূর দিয়ে যাওয়ার কথা এই গ্রহাণুটির। এর ব্যাসার্ধ ৩১০ মিটার। পৃথিবীর দিকে ঘণ্টায় ৪৬ হাজার ৪০০ কিলোমিটার বেগে ছুটে আসছে এই গ্রহাণুটি।

প্রায় ৬৬ মিলিয়ন বছর (৬ কোটি ৬০ লাখ) আগে পৃথিবীতে ১০ কিলোমিটার আয়তনের একটি গ্রহাণুর আঘাতে ডাইনোসর যুগের সমাপ্তি হয়েছিল। গ্রহাণুর শক্তিশালী আঘাতে পৃথিবী উপর্যুপরি অগ্নিকাণ্ড, আগ্নেয়গিরি, ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে গেছে ডাইনোসরসহ তখনকার পৃথিবীর বেশির ভাগ উদ্ভিদ ও প্রাণী।

ছবিঃ সংগ্রহ

আরও খবর