মার্ক এসপার

পেন্টাগণ প্রধান হিসেবে মার্ক এসপারের শপথ গ্রহণ

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক সৈনিক মার্ক এসপার (৫৫) । এর আগে সিনেটে তাঁর মনোনয়ন নিশ্চিত করা হয় । এ নিয়োগের মধ্য দিয়ে পেন্টাগনে দীর্ঘদিনের নেতৃত্বের শূন্যতা পূর্ণ হলো । বিগত সাত মাস ধরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদ শূন্য ছিল

প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে মার্ক এসপার হচ্ছেন দ্বিতীয় প্রতিরক্ষামন্ত্রী । এর আগে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান নীতিতে মতভিন্নতার কারণে জিম ম্যাটিস পদত্যাগ করেন । আরো দু’জন ভারপ্রাপ্ত হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন । সর্বশেষ এ দায়িত্বে ছিলেন প্যাট্রিক শানাহান , তিনি পারিবারিক সমস্যার কারণে  জুন মাসে পদত্যাগ করেন

মার্ক এসপার ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে ইরাকে দায়িত্ব পালন করেন । তিনি ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমীর ছাত্র ছিলেন । ১৯৮৬ সালে তিনি এই একাডেমী থেকেই স্নাতক সম্পন্ন করেন

ওভাল অফিসে মার্ক এসপারের শপথ অনুষ্ঠানে রিপাবলিকান দলের কয়েকজন সিনেটর ও ট্রাম্প উপস্থিত ছিলেন । এ দিনটিকে জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন , ‘ প্রতিরক্ষা বিভাগ চালানর জন্য তার মতো যোগ্য আর কেউ নেই । ‘

ছবিঃ সংগ্রহ  

আরও খবর