স্বর্ণ স্বর্ণ

প্রতি ভরি স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকা    

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম । এ নিয়ে এক মাসে চতুর্থবারের মতো বাড়ানো হলো স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতি ( বাজুস ) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় । এবং মঙ্গলবার থেকে দেশের বাজারে এ নতুন দর কার্যকর হবে

জুয়েলারি মালিক সমিতি বলেছে , আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে

নতুন দাম অনুযায়ী , ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি হচ্ছে ৫৮ হাজার ২৮ টাকা । ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা , ১৮ ক্যারেট প্রতি ভরি ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩০ হাজার ৩২৬ টাকা দর নির্ধারণ করা হয়েছে

তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ।

২০১৮ সালের ৬ আগস্ট ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা ৪৮ পয়সা । ২০১৯ সালের ২৭ আগস্ট প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা ।

এ/

ছবিঃসংগ্রহ

আরও খবর