ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় টোঙ্গা দ্বীপে ৬.১ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় টোঙ্গা দ্বীপের হনুয়া সিটি থেকে ৯৭ কিলোমিটার দূরে আজ রোববার সকালে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে । যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানায় , গ্রিনিচ মান সময় ২১টা ৫৬ ( সকাল ৯ টা ৫৬ মিনিটে ) আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ।

তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি । প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোন প্রকার সুনামি সতর্কতা জারি করে নি । ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রশান্ত মহাসাগরের নিচে প্যাসিফিক রিং অব ফায়ার নামে খ্যাত টেকটোনিক প্লেটের ওপর আবস্থিত ।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্পে ১৫০ জন মারা যায় এবং শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয় ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর