প্রাকৃতিক খনিজে ভরপুর সব্জি টমেটো
প্রাকৃতিক খনিজে ভরপুর সব্জি টমেটো
টমেটো , ক্যালরিতে ভরপুর এ সব্জিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন- সি । লাল, হলুদ , সবুজ নানা রঙের টমেটো বাজারে দেখা যায় । এর অরেক নাম বিলাতী বেগুন । টমেটো সব্জি হিসেবে বহুল প্রচলিত হলেও এতে ফলের সমুদয় গুণ বিদ্যমান । তরকারী , সালাদ, স্যুপ, চাটনি বিভিন্ন ভাবে টমেটো খাওয়া যায় । সারা বছরব্যাপী এর উৎপাদন হয় । মেসোআমেরিকায় প্রথম টমেটোর চাষ হয়েছিল । পরবর্তীতে অন্যান্য জাতি টমেটোর চাষ শুরু করলে বিশ্বব্যাপী এর বিস্তার ঘটে ।
• টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন- এ থাকে , যা চুল পড়া কমায় এবং চুলকে মজবুত করে ।
• ক্যালসিয়াম ও ভিটামিন- কে সমৃদ্ধ সব্জি টমেটো দেহের হাড়কে মজবুত করে , ভাঙ্গা হাড় দ্রুত জোড়া লাগাতে সাহায্য করে ।
• রাতকানা রোগ প্রতিরোধ করে , প্রাপ্তবয়স্ক মানুষের দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে টমেটো ।
• ক্যান্সারের ঝুঁকি কমাতে খেতে পারেন টমেটো ।এর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধক । টমেটোতে আছে লাইকোপেন নামে এক বিশেষ উপাদান , যা ফুসফুস , পাকস্থলী , কোলন , পোস্টেট সহ বিভিন্ন অঙ্গের ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম ।
• টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি , পটাশিয়াম । আঁশযুক্ত এ সব্জি হৃদরোগের ঝুঁকি কমায় । ফুসফুস ও যকৃতের কর্মক্ষমতা বাড়ায় ।
• সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে খাদ্য ও প্যাক হিসেবে টমেটোর জুড়ি নেই ।
• টমেটো দেহের অতিরিক্ত মেদ দূর করে ওজন কমাতে সহায়তা করে । এটি কিডনিতে পাথর জমতে বাধা দেয় ।
• উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রন করতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন টমেটো ।
• ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে টমেটো । প্রতিদিন মাত্র ২৫ গ্রাম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয় । দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখে টমেটো ।
• বাতের ব্যাথা দূর করতে খেতে পারেন টমেটো । এর বেটা- ক্যারোটিন প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকরী ।
• টমেটো দেহের পানি শূন্যতা রোধ করে , শক্তি যোগায় । এছাড়া ঘুমের সমস্যা ও বিষণ্ণতা দূর করে ।
• টমেটো দাঁতের ক্ষয় রোধ করে । রক্তস্বল্পতা দূর করে , রক্তে লোহিত কনিকা বৃদ্ধি করে ।
• টমেটোর উপকারী উপাদান ত্বকের নানা সমস্যা সহ চর্মরোগ ও স্কার্ভি প্রতিরোধক ।
এইচ/
ছবিঃ গুগল

