হজ্জ

ফিরতি হজ্জ ফ্লাইট শুরু আজ থেকে

পবিত্র হজ্জ পালন শেষে বাংলাদেশি হাজিরা দেশে ফিরছেন আজ থেকে। বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ্জ ফ্লাইট শুরু হচ্ছে।

হজ্জ অফিস থেকে জানা যায়, একইদিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজ্জ যাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজ্জে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ্জ ব্যবস্থাপনা ও হজ্জ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজ্জে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এর মধ্যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজ্জ যাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজ্জ যাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর