ফিলিপাইনে ভূমিকম্প

ফিলিপাইনে পরপর দু’বার ভূমিকম্প অনুভূত    

ফিলিপাইনে একই দিনে পরপর দু’বার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে

সিএনএন এবং ফিলিপাইন ভিত্তিক সংবাদমাধ্যম ফিলিপাইন স্টার জানিয়েছে , শনিবার স্থানীয় সময় ভোর সোয়া ৪ টায় দেশটির উত্তরাঞ্চলীয় দীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয় । এর মাত্রা ছিল ৬.৪ ।

এর ২০ মিনিট পর বাটানস প্রদেশে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯ ।  

ভূমিকম্পে অসংখ্য বাড়ি – ঘর ধসে পড়েছে । সড়কে ফাটল সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে । ভূমিকম্পের সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বড়তে পারে বলে ধারণা করা হচ্ছে

তবে আপাতত সুনামির আশংকা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া আফিস

ছবিঃ সংগ্রহ 

আরও খবর