বহুমুখী গুণসম্পন্ন শীতকালীন সব্জি ফুলকপি
বহুমুখী গুণসম্পন্ন শীতকালীন সব্জি ফুলকপি
ফুলকপি, আমাদের অতি পরিচিত শীতকালীন সব্জি । নানা পুষ্টিগুণে সমৃদ্ধ স্বাস্থ্যকর সব্জিগুলোর একটি ফুলকপি । ফুলকপি শুধু সাদা নয় , হলুদ –সবুজ –বেগুনী –কমলা রঙের ফুলকপির উৎপাদন হয় বিশ্বজুড়ে । এর বৈজ্ঞানিক নাম ব্রাসিকা অলেরাসিয়া । ফুলকপিতে পানি থাকে ৮৫% , অল্প পরিমাণে প্রোটিন , ফ্যাট , কার্বোহাইড্রেট থাকে । এতে ভিটামিন এ , সি ,কে,ক্যালসিয়াম, মিনারেল , অ্যান্টিঅক্সিডেন্ট, থিয়ামিন , প্যানথানিক এসিড , রিবোফ্লাবিন , পটাসিয়াম , সোডিয়াম এবং অন্য ফাইটোক্যামিকেলও থাকে । এ সব্জিটি কাঁচা , সেদ্ধ, রান্না করেও খাওয়া যায় । চলুন জেনে নিই বহুমুখী গুণসম্পন্ন ফুলকপির চমৎকার কিছু স্বাস্থ্য উপকারিতা ।
• ফুলকপিতে আছে জিঙ্ক, যা নতুন কোষ সৃষ্টি করে ক্ষত নিরাময়ে সহায়তা করে ।
• এতে আছে ভিটামিন কে । যা ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধার জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান । এক কাপ ফুলকপিতে প্রায় এগারো মাইক্রোগ্রাম ভিটামিন কে থাকে ।
• ফুলকপি হাড় , দাঁত মজবুত রাখার পাশাপাশি স্নায়ুকে সচল রাখে ।
• এক কাপ সেদ্ধ ফুলকপিতে প্রায় পঞ্চান্ন গ্রাম ভিটামিন সি থাকে । যা চর্বি পোড়াতে সাহায্য করে ।
• ওজন কমাতে সহায়ক এই ফুলকপি । এই সব্জি শরীরের বাড়তি মেদ কমিয়ে দেয় ।
• ফুলকপিতে আছে ডায়াটেরি ফাইবার । যা হজমে সহায়তা করে । ফুলকপির সালফোরাফেন পাকস্থলীর হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ও পাকস্থলীর প্রাচীরে এর আবদ্ধ হওয়াকে প্রতিহত করে ।
• ফুলকপিতে কোলাইন থাকে । কোলাইন একটি বি ভিটামিন । যা মস্তিষ্কের উন্নয়নে সহায়ক । গর্ভাবস্থায় ফুলকপি খেলে ভ্রূণের মস্তিষ্ক গঠনে সাহায্য করে । স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে কোলাইন ।
• ফুলকপির অ্যান্টিঅক্সিডেন্ট শরীর পরিষ্কার হতে সাহায্য করে । এতে গ্লুকোসাইনোলেটস থাকে যা এনজাইমকে সক্রিয় করে ।
• ফুলকপিতে ইন্ডোল ৩ কারবিনোল থাকে যা একটি অ্যান্টিইনফ্লামেটরি উপাদান । যা প্রদাহ কমায় ।
• ফুলকপি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ।
• ফুলকপিতে ভিটামিন এ-এর পরিমাণ বেশী থাকায়, চোখ সুস্থ থাকে ।
• ফুলকপিতে আছে ক্যারোটিনয়েডস ও ফাইটোহরমোন যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার পাশাপাশি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায় ।
• এর ম্যাগনেসিয়াম প্যারা- থাইরয়েডকে উদ্দীপ্ত করে হরমোন উৎপাদনে সহায়তা করে ও ফসফরাস হাড়কে শক্ত করে ।
• এর ওমেগা থ্রি ইনফ্ল্যামেশনের সম্ভাবনা কমায় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে ।
• এটি সোডিয়ামের উৎস যা রক্তের সঠিক মাত্রা বজায় রাখে ।
• ফুলকপির সেলেনিয়াম রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ।
ফুলকপিতে প্রচুর পরিমাণে আমিষ ও পটাশিয়াম রয়েছে । যারা কিডনি জটিলতায় ভুগছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফুলকপি খাবেন
এইচ/
ছবিঃ সংগ্রহ

