বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার নতুন নিয়ম চালু
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভ্যাক), বাংলাদেশ। যা ১১ জুলাই থেকে এ নিয়ম কার্যকর হয়েছে। এ বিষয়ে একটি নোটিশ আইভ্যাক, বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
নোটিশ বলা হয়, যে সব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহারের জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে।
ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ০৭ দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।
ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন।
আইভ্যাকের প্রত্যাশা, এই পদক্ষেপগুলো ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে।
ছবিঃ সংগ্রহ

