ক্রিকেট

বাংলাদেশী ক্রিকেটারদের সমর্থনে ফিকা

বাংলাদেশী ক্রিকেটারদের দাবী আদায়ের আন্দোলনে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের  আন্তর্জাতিক সংগঠন ফেডারেল অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার অ্যাসোসিয়েশন ( ফিকা ) ।

ফিকার নির্বাহী চেয়ারম্যান টনি আইরিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন , ‘ একত্রিত হওয়ার জন্য এবং পেশাদার ক্রিকেটার হিসেবে তাদের প্রাপ্য পাওনার দাবিতে একতাবদ্ধ হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ফিকা বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করছে। বাংলাদেশে খেলোয়াড়দের একতাবদ্ধ হওয়ার কঠিন পরিস্থিতি সত্ত্বেও তারা এই কাজটি করেছে। এটা প্রমাণ করে যে , বিশ্বে গুরুত্বপূর্ণ একটা ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে বিবেচিত হলেও সেখানে ক্রিকেটারদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা প্রয়োজন । ‘

ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) যে দায়িত্ব পালন করার কথা ছিলো, তা তারা করতে পারছে না বলেও তারা মন্তব্য করেন । ফলে কোয়াবের সদস্যপদ বহাল থাকবে কি না, সেটিও পুনর্বিবেচনা করবেন তারা ।

সোমবার বেতন বাড়ানো ও ১১ দফা দাবিতে সব ধরনের কার্যক্রম বয়কটের ঘোষণা দেন ক্রিকেটাররা। দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমে এ ঘোষণা দেন তারা ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর