বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় ডব্লিউআইপিও
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় ডব্লিউআইপিও
বাংলাদেশের ক্রমাগত উন্নয়ন ও বিশ্বে ‘ ব্র্যান্ড বাংলাদেশ ‘ অবস্থান করে নেওয়ায় প্রশংসা করেছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ( ডব্লিউআইপিও ) ।
ডব্লিউআইপিও’র একটি প্রতিনিধি দল আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ( বিডা ) সাথে বৈঠককালে এ প্রশংসা ব্যক্ত করেছে ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , বৈঠকে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের উৎপাদন ও অবস্থানের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার , বাজার নীতি সহ বিভিন্ন বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে ।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নীতি ও গতিশীল নেতৃত্বে গত দশ বছরে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে ।
তিনি আরো বলেন , বাংলাদেশ বিনিয়োগের জন্য নিরাপদ স্থান হয়ে উঠেছে । গত বছর সরাসরি বৈদেশিক বিনিয়োগ ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে , যা বিশ্বে সর্বোচ্চ ।
ছবিঃ সংগ্রহ

