বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত – জয়শঙ্কর
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত – জয়শঙ্কর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ।
শনিবার শেখ হাসিনা সঙ্গে দেখা করতে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী । রাভীশ কুমার এক টুইট বার্তায় লিখেছেন , বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন এস জয়শঙ্কর।
পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এই সাক্ষাতে উষ্ণ আলোচনা হয়েছে জানিয়ে টুইট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার।
তিনি লিখেছেন , ভারত যে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয় , তা তুলে ধরেছেন জয়শঙ্কর।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ।
এদিকে আজ দুপুরে হায়দরাবাদ হাউজে এক বৈঠকে বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী। সেখানে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
ছবিঃ সংগ্রহ

