স্মারক মুদ্রা স্বর্ণ

বাংলাদেশ ব্যাংকের স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনঃনির্ধারণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০০০ উপলক্ষে মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে । বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সাঈদা খানম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয় , ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা এবং দুটি স্মারক মুদ্রার মূল্য ৯০ হাজার টাকার স্থলে ১ লক্ষ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে ।

২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয় । বর্তমান বাজারে স্বর্ণ মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৫০ হাজার  টাকায় পুনঃনির্ধারণ করা হলো ।

এ/

ছবিঃ সংগ্রহ

আরও খবর