মার্কিন যুক্তরাষ্ট্র

বাগদাদে স্টাফদের মার্কিন দূতাবাস ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

বাগদাদ ও আরবিলে জরুরি নয় এমন স্টাফদের দূতাবাস ও কনস্যুলেট ভবন ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ।

যুক্তরাষ্ট্র ও ইরাকের প্রতিবেশী রাষ্ট্র ইরানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় ওয়াশিংটন এ নির্দেশ দিয়েছে বলে খবর প্রকাশ করেছে এএফপি

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরান শিগগিরই হামলা চালাতে যাচ্ছে এমন অভিযোগ এনে দেশটির ওপর চাপ প্রয়োগসহ উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর