স্বর্ণ স্বর্ণ

বাড়লো স্বর্ণের দাম

আবারও বাড়লো স্বর্ণের দাম । রবিবার থেকে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে । তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় । আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়েছে বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী , ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৫৮ হাজার ২৮ টাকা দরে। শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রিয়মূল্য ছিল ৫৬ হাজার ৮৬২ টাকা। পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৫৫ হাজার ৬৯৬ টাকা দরে। আগে এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রিয়মূল্য ছিল ৫৪ হাজার ৫২৯ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৫০ হাজার ৬৮০ টাকা। পূর্বে এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৪৯ হাজার ৫১৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ২৯ হাজার ১৬০ টাকায় অপরিবর্তিত আছে। এদিকে রূপার দামও অপরিবর্তিত রয়েছে । প্রতি ভরি রূপার বিক্রয়মূল্য ৯৩৩ টাকা ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর