বাতিল হলো উইম্বলডন চ্যাম্পিয়নশিপ
বাতিল হলো উইম্বলডন চ্যাম্পিয়নশিপ
করোনা ভাইরাস সংক্রমণের জন্য বাতিল হয়ে গেল টেনিসের মর্যাদাকর গ্র্যান্ড স্ল্যাম আসর উইম্বলডন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম উইম্বলডনের কোনো আসর বাতিল করল অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।
টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল ২৯ জুন এবং শেষ হওয়ার কথা ১২ জুলাই। ১৩ জুলাইয়ের আগ পর্যন্ত পৃথিবীর কোথাও কোনো ধরনের পেশাদার টেনিস খেলা হবে না। মে-তে শুরু হওয়ার কথা থাকলেও ফ্রেঞ্চ ওপেন হবে এখন ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
উইম্বলডন সর্বশেষ মেজর স্পোর্টিং ইভেন্ট যেটা বাতিল করা হলো। এর আগে ইউরো ২০২০, ২০২০ কোপা আমেরিকা ও ২০২০ টোকিও অলিম্পিক পিছিয়ে গেছে এক বছর।
ছবিঃ সংগ্রহ

