বিশ্বের প্রধান কিছু ভাষা

বিশ্বের প্রধান কিছু ভাষা

মানুষে মানুষে যোগাযোগের প্রধানতম বাহন ভাষা । মনের ভাব প্রকাশ করতে , সমাজে মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের অন্যতম বাহন এই ভাষা । যেখানে মানুষ আছে ,সেখানেই ভাষা আছে । সময়ের পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে সব ভাষাই পরিবর্তিত হয় । আবার কিছু কিছু ভাষার বিলুপ্তিও ঘটে । প্রতিনিয়ত ভাষায় শব্দের ব্যবহার পাল্টে যাচ্ছে । আবার অনেক ভাষা অস্তিত্ব রক্ষায় অন্য ভাষার সাথে নিজেকে মিশিয়ে নিচ্ছে । যার ফলে খর্ব হচ্ছে ভাষার স্বতন্ত্রতা । ভাষায় ভাষায় যে পার্থক্য তার কোন জৈবিক কারণ নেই । পৃথিবীর যে কোন ভৌগলিক , সামাজিক, জাতিগত ও অর্থনৈতিক পরিবেশে মানিয়ে নিতে মানুষ সেখানের ভাষাই রপ্ত করে । ভৌগলিক অঞ্চল ভেদে যেমন ভাষার ভিন্নতা দেখা যায় তেমনি প্রতিটি ভৌগলিক অঞ্চলে বসবাসকারী মানুষই সেই ভাষার অন্যতম দাবীদার । পৃথিবীতে প্রচলিত ভাষাগুলোর কিছুটা তুলে ধরা হলো ।

বাংলা – বাংলাদেশের রাষ্ট্রভাষা । প্রায় ১৬ কোটি মানুষের মাতৃভাষা । বিশ্বের প্রায় ২৬ কোটি মানুষের মুখের ভাষা । বাংলা লিপিতে লেখা হয় । বাংলা ভাষায় স্বরবর্ণ ১১ টি । ব্যঞ্জনবর্ণ ৩৯ টি । ইন্দো – আর্য ভাষা পরিবারের অন্তর্গত ।

আরবি – প্রায় ২৮ টি রাষ্ট্রের সরকারি ভাষা আরবি । আরবি লিপিতে লেখা হয় । আরবি ভাষায় ২৯ টি বর্ণ রয়েছে । আরবি লিপি ডান থেকে শুরু বাম দিকে শেষ হয় । ৩৪ কোটি মানুষ আরবি ভাষায় কথা বলে । এটি আফ্রো- এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

জাপানি- জাপানের সরকারি ভাষা । জাপানি বা নিপ্পনীয় জাপানের প্রচলিত ভাষা । প্রায় ১৩ কোটি মানুষের মাতৃভাষা । জাপানি লিপিতে লেখা হয় । হিরাগানা , কাতাকানা ও কানজি এ তিন ধরনের অক্ষর আছে জাপানি ভাষায় । হিরাগানা ও কাতাকানা হলো ধ্বনি চিহ্ন ,যার প্রতিটি বর্ণ একটি করে সিলেবল বা স্বরযুক্ত ক্ষুদ্রতম উচ্চারণ প্রকাশ করে । জাপানীয় ও পূর্ব – এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

গ্রিক – গ্রিস ও সাইপ্রাসের সরকারি ভাষা । গ্রিক বর্ণমালায় লেখা হয় । বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ও সাহিত্যের ধারক ভাষা । গ্রিক ভাষায় অক্ষর আছে ২৪ টি । প্রায় ১৩.১ মিলিয়ন মানুষের মাতৃভাষা । সারা বিশ্বে গণিত ও বিজ্ঞানে ব্যবহার করা হয় গ্রিক অক্ষর । গিক ভাষার প্রথম অক্ষর আলফা , শেষ ওমেগা । এটি ইন্দো – ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

এসপেরান্তো – একটি আন্তর্জাতিক সহায়ক ভাষা । সারা বিশ্বের প্রায় ২০ লক্ষ লোক এই ভাষাতেই কথা বলে । লাতিন লিপিতে লেখা হয় ।

প্রাচীন গ্রিক – গ্রিক বর্ণমালায় লেখা হয় । এটি ধ্রুপদী ভাষা পরিবারের অন্তর্গত ।

সংস্কৃত – ভারতের ২২ টি সরকারি ভাষার অন্যতম । দেবনাগরী লিপিতে লেখা হয় । ধ্রুপদী ভাষা পরিবারের অন্তর্গত ।

লাতিন – ভ্যাটিকান সিটির সরকারি ভাষা । ইন্দো – ইউরোপীয় ভাষা পরিবারের ধ্রুপদী শাখার অন্তর্গত । লাতিন লিপিতে লেখা হয় ।

পালি – বৌদ্ধ ধর্মের পবিত্র ও পুরানের ভাষা । ইন্দো – ইউরোপীয় ও ধ্রুপদী ভাষা পরিবারের অন্তর্গত । বাংলা , বর্মী , দেবনাগরী , খমের , লান্ন , লাও , রোমান , থাই , সিংহলী বিভিন্ন লিপিতে লেখা হয় ।

আইমারা – আন্দেজ পর্বতমালার আইমার জাতির মাতৃভাষা । আদিবাসী আমেরিকান ভাষাগুলির একটি । এটি আইমারান ভাষা পরিবারের অন্তর্গত ।

কেচুয়া – পেরু ও বলিভিয়ার সরকারি ভাষা । প্রায় ১ কোটি মানুষের মাতৃভাষা । আদিবাসী আমেরিকান ভাষাগুলোর একটি । কেচুয়ান ভাষা পরিবারের অন্তর্গত ।

গুয়ারানি – প্যারাগুয়ে ও মের্কোসুর সরকারি ভাষা । দক্ষিণ আমেরিকার একটি আদিভাষা । প্রায় ৭০ লক্ষ মানুষের মাতৃভাষা । লাতিন বর্ণমালায় লেখা হয় ।

চিনা – গণচীনের সরকারি ভাষা । ১৩০ কোটি মানুষের মাতৃভাষা । চীনা লিপিতে লেখা হয় । চীনা – তিব্বতীয় ও পূর্ব – এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

কোরিয় – উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সরকারি ভাষা । প্রায় ৮ কোটি মানুষের মাতৃভাষা । হাঙ্গুল বা হাঙ্গুল- হাঞ্জার মিশ্রণ পদ্ধতিতে লেখা হয় । কোরীয় ও পূর্ব – এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

বর্মী – মায়ানমারের সরকারি ভাষা । প্রায় ৩ কোটি ২০ লক্ষ মানুষের মাতৃভাষা । বর্মী লিপিতে লেখা হয় । চিনা – তিব্বতী ভাষা পরিবারের অন্তর্গত ।

হিব্রু – ইজরাইলের রাষ্ট্রভাষা । লিখন পদ্ধতিতে হিব্রু বর্ণমালা ব্যবহার করা হয় । ইজরাইলের ৫০ লক্ষের বেশি লোক হিব্রু ভাষায় কথা বলে । বর্ণমালায় মোট অক্ষর আছে ২২ টি । আরবি , উর্দু ও ফার্সির মতো হিব্রু ভাষাও বাম থেকে ডান দিকে লেখা হয় । আফ্রো- এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

ইংরেজি – ইউরোপীয় ইউনিয়ন , জাতিসংঘ ও প্রায় ৫৪ টি দেশের সরকারি ভাষা । প্রায় ৩৮ কোটি মানুষের মাতৃভাষা । ইংরেজিতে মোট অক্ষর আছে ২৬ টি । ৫ টি ভাওয়েল ও ২১ টি কনসোনেন্ট । সারা পৃথিবীতে বহুল ব্যবহৃত ভাষা ইংরেজি । মূলত রোমান লিপি থেকেই তৈরি হয়েছে ইংরেজি বর্ণমালা । রোমান লিপিতে লেখা হয় । ইন্দো – ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

রুশ – রাশিয়ার সরকারি ভাষা । ১৫ কোটি মানুষের মুখের ভাষা । সিরিলীয় লিপিতে লেখা হয় । রুশ ভাষায় অক্ষর ৩৩ টি । রুশ সাহিত্য সারা পৃথিবীতেই অত্যন্ত জনপ্রিয় । ইন্দো – ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

তামিল – তামিলনাড়ু , শ্রীলংকা , ভারতের সরকারি ভাষা । প্রায় ৭০ মিলিয়ন মানুষের মাতৃভাষা । তামিল লিপিতে লেখা হয় । তামিল ভাষায় মূল বর্ণমালা ৩১ টি । যুক্তাক্ষর আছে ২১৬ টি , সব মিলিয়ে ২৪৭ টি অক্ষর । দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত ।

হিন্দি – ভারতের সরকারি ভাষা । প্রায় ৩২ কোটিরও বেশী মানুষের মাতৃভাষা । হিন্দি ভাষায় অক্ষর আছে ৪৪ টি । স্বরবর্ণ ১১ টি ও ব্যঞ্জনবর্ণ ৩৩ টি । দেবনাগরী লিপি থেকেই হিন্দি ভাষার উৎপত্তি , তবে সংস্কৃতের প্রভাব আছে এ ভাষায় । দেবনাগরী লিপিতে লেখা হয় । ইন্দো – ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

আবখাজ – আবখাজিয়ার সরকারি ভাষা । প্রায় এক লক্ষের বেশী মানুষ এ ভাষায় কথা বলে । আবখাজ ভাষায় অক্ষর ৪১ টি । জর্জিয়ার কোন কোন অঞ্চলে এ ভাষায় কথা বলা হয় । ১৮৮০ সালে তৈরি করা হয় এই বর্ণমালা । সিরিলীয় লিপিতে লেখা হয় । ককেশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

আর্মেনিয়ান – আর্মেনিয়ার ভাষা । মোট অক্ষর আছে ৩৯ টি ।

আজারবাইজানি – আজারবাইজান এর ভাষা । এ ভাষায় বর্ণমালা ৩২ টি । লাতিন বর্ণমালার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ভাষার অক্ষরবিন্যাস ।

থাই – থাইল্যান্ডের জাতীয় ও সরকারি ভাষা । প্রায় ২ কোটি মানুষের মাতৃভাষা । তাই – কাদাই ও দক্ষিণ – পূর্ব এশীয় ভাষা পরিবারের অন্তর্গত । থাই লিপিতে লেখা হয় । থাই ভাষায় অক্ষর আছে ৭০ টি । ব্যঞ্জনবর্ণ ৪৪ টি ও স্বরবর্ণ ১৫ টি ।

ভিয়েতনামীয় – ভিয়েতনামের রাষ্ট্রভাষা । ৮ কোটিরও বেশী মানুষ এ ভাষায় কথা বলে । লাতিন লিপিতে লেখা হয় । অস্ট্রো- এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

লাও – লাওসের সরকারি ভাষা । প্রায় ৫৩ লক্ষ লোক লাও ভাষায় কথা বলে । লাও লিপিতে লেখা হয় । তাই -কাদাই ভাষা পরিবারের অন্তর্গত ।

ইন্দোনেশীয় – ইন্দোনেশিয়ার রাষ্ট্রভাষা । প্রায় ২০ কোটি মানুষের মাতৃভাষা । অস্ট্রোনেশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

মালয়ালম – ভারতের সরকারি ভাষা । দক্ষিণ ভারতে প্রচলন আছে এ ভাষার । প্রায় ৩ কোটি ৫৭ লক্ষ মানুষের মাতৃভাষা । মোট অক্ষর ৫৮ টি । ১৩ টি স্বরবর্ণ ও ৩৬ টি ব্যঞ্জনবর্ণ । কিছু অন্তচিহ্ন আছে । দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত ।

তেলেগু – ভারতের সরকারি ভাষা । ভারতের অন্ধপ্রদেশের মুখ্যভাষা তেলেগু । প্রায় ৮ কোটি মানুষের মাতৃভাষা । তেলেগু লিপিতে লেখা হয় । ৫৬ টি অক্ষর আছে এ ভাষায় । কন্নড় ভাষার সাথে তেলেগু লিপির মিল রয়েছে । দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত ।

সিংহলী – শ্রীলঙ্কার রাষ্ট্রভাষা সিংহলী । প্রায় ১৫.৬ মিলিয়ন মানুষের মাতৃভাষা । সব মিলিয়ে অক্ষর আছে ৫৪ টি । এ ভাষাতে সংযুক্ত অক্ষরের প্রচলন আছে । ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত সিংহলী আবুগিদায় লেখা হয় । ইন্দো – আর্য ভাষা পরিবারের অন্তর্গত ।

কন্নড় – ভারতের সরকারি ভাষা । এটি কর্ণাটকের মূল ভাষা । প্রায় ৫ কোটি মানুষের মাতৃভাষা । দক্ষিণ- ভারতের গুরুত্বপূর্ণ চারটি ভাষার একটি কন্নড় । অক্ষর আছে ৪৯ টি । ১৩ টি স্বরবর্ণ ও ৩৬ টি ব্যঞ্জনবর্ণ । দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত ।

হাঙ্গেরিয়ান – হাঙ্গেরির রাষ্ট্রভাষা । প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষের মাতৃভাষা । সর্বমোট অক্ষর আছে ৪৪ টি । লাতিন বর্ণমালা থেকেই হাঙ্গেরিয়ান বর্ণমালার উৎপত্তি । লাতিন লিপিতে লেখা হয় । উরালীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

খমের – দক্ষিণ- পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া সরকারি ভাষা । ২১.৬ মিলিয়ন মানুষের মাতৃভাষা । খমের লিপি ব্রাহ্মী লিপির উপর ভিত্তি করে উদ্ভাবিত । খমের ভাষায় অক্ষর আছে ৭৪ টি । ৩৫ টি ব্যঞ্জনবর্ণ ও ১৪ টি স্বরবর্ণ । অস্ট্রো – এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

তাগালোগ – ফিলিপাইন দ্বীপপুঞ্জের সরকারি ভাষা । প্রায় ৮ কোটি মানুষের মুখের ভাষা । অস্ট্রোনেশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

মালাগাসি – মালয় – পলিনেশীয় ভাষা । প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষের মাতৃভাষা । অস্ট্রোনেশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

জাভানীয় – ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও তার আশেপাশের দ্বীপগুলির মানুষের মুখের ভাষা । প্রায় ১০ কোটি মানুষের মাতৃভাষা । একটি অস্ট্রোনেশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

সেবুয়ানো – ফিলিপাইনের প্রায় ১ কোটির অধিক মানুষের প্রধান ভাষা । একটি অস্ট্রোনেশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

তুর্কি – তুরস্কের সরকারি ভাষা । প্রায় ৭০ মিলিয়ন মানুষের মাতৃভাষা । তুর্কি বর্ণমালা লাতিন লিপিতে লেখা হয় । তুর্কীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

আজারবাইজানি – আজারবাইজান এর সরকারি ভাষা । প্রায় ৩৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা । ভাষাটি আজারবাইজানের সিরিলীয় লিপিতে ও ইরানে আরবি লিপিতে লেখা হয় । এটি তুর্কীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

ফার্সি – ইরান, আফগানিস্তান , তাজিকিস্তানের সরকারি ভাষা । প্রায় ৬০ মিলিয়ন মানুষের মাতৃভাষা । ফার্সি বর্ণমালায় ৩২ টি অক্ষর আছে । আরবি লিপির উপর ভিত্তি করে লেখার একটি পদ্ধতি । আরবি লিপিতে লেখা হয় । ইরানীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

মালয় – মালয়েশিয়া , ব্রুনাই , সিঙ্গাপুরের সরকারি ভাষা । ২-৩ কোটি মানুষের মাতৃভাষা । অস্ট্রোনেশীয় , অস্টো- এশীয় , দক্ষিণ – পূর্ব এশীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত ।

উজবেক – উজবেকিস্তানের রাষ্ট্রভাষা । প্রায় দেড় কোটি মানুষের মুখের ভাষা । চাগাতাই তুর্কীয় ভাষা থেকে এর উৎপত্তি । যদিও চাগাতাই তুর্কীয় একটি বিলুপ্ত ভাষা । আরবি লিপিতে লেখা হয় । আলতায়ী ভাষা পরিবারের অন্তর্গত ।

কাজাখ – কাজাখস্তানের সরকারি ভাষা । প্রায় ১ কোটি ১৫ লক্ষ মানুষের মাতৃভাষা । আরবি লিপিতে লেখা হয় । আলতায়ী ভাষা পরিবারের তুর্কীয় শাখার অন্তর্গত ।

তুর্কমেনীয় – তুর্কমেনিস্তানের রাষ্ট্রভাষা । প্রায় ৬০ লক্ষ মানুষের মাতৃভাষা । আরবি ও সিরিলীয় লিপিতে লেখা হয় । আলতায়ী ভাষা পরিবারের অন্তর্গত ।

উইগুর – গণচীনের শিনচিয়াং- এর সরকারি ভাষা । প্রায় ১০.৪ মিলিয়ন মানুষের মাতৃভাষা । আরবি লিপিতে লেখা হয় । তুর্কীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

কিরগিজ – কিরগিজিস্তানের সরকারি ভাষা । ৪.৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা । সিরিলীয় ও আরবি লিপিতে লেখা হয় । তুর্কীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

তুলু – মূলত কর্ণাটক ও কেরালার ভাষা । প্রায় ২ মিলিয়ন মানুষের মুখের ভাষা । কন্নড় লিপি ও তুলু লিপিতে লেখা হয় । দ্রাবিড়ীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

পশতু – আফগানিস্তান ও পাকিস্তানের সরকারি ভাষা । প্রায় ১ কোটি মানুষের মাতৃভাষা । ইরানীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

কুর্দি – ইরাকের সরকারি ভাষা । প্রায় ৪ কোটিরও বেশী মানুষের মাতৃভাষা । কুর্দি লিপিতে লেখা হয় । ইরানীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

বেলুচি – বেলুচিস্তানের সরকারি ভাষা । প্রায় ৮০ লক্ষ মানুষের মাতৃভাষা । ইরানীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

অসেটীয় – উত্তর ও দক্ষিণ অসেটিয়ার সরকারি ভাষা । প্রায় ৭ লক্ষ মানুষের মাতৃভাষা । সিরিলীয় লিপিতে লেখা হয় । ইরানীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

অসমীয়া – ভারতের সরকারি ভাষা । প্রায় দেড় কোটি মানুষের মাতৃভাষা । অসমীয়া লিপিতে লেখা হয় । ইন্দো – আর্য ভাষা পরিবারের অন্তর্গত ।

ওড়িয়া – ভারতের সরকারি ভাষা । প্রায় ৩ কোটি ১০ লক্ষ মানুষের মাতৃভাষা । ওড়িয়া লিপিতে লেখা হয় । ইন্দো – আর্য ভাষা পরিবারের অন্তর্গত ।

উর্দু – পাকিস্তানের সরকারি ভাষা । প্রায় ৬ কোটি মানুষের মাতৃভাষা । উর্দু লিপিতে লেখা হয় । ইন্দো – আর্য ভাষা পরিবারের অন্তর্গত ।

পাঞ্জাবী – শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাষা । প্রায় তিন কোটি মানুষের মুখের ভাষা । শাহমুখি , গুরুমুখি লিপিতে লেখা হয় । ইন্দো -আর্য ভাষা পরিবারের অন্তর্গত ।

মারাঠি – ভারতের মহারাষ্ট্রের সরকারি ভাষা । প্রায় ৭ কোটি মানুষের মাতৃভাষা । দেবনাগরী লিপি ও মোড়ি লিপিতে লেখা হয় । ইন্দো – আর্য ভাষা পরিবারের অন্তর্গত ।

নেপালি – নেপালের সরকারি ভাষা । প্রায় সাড়ে তিন কোটি মানুষের মাতৃভাষা । দেবনাগরী লিপিতে লেখা হয় । ইন্দো – আর্য ভাষা পরিবারের অন্তর্গত ।

গুজরাটি – গুজরাট রাজ্যের সরকারি ভাষা । ৪ কোটি ৯ লক্ষ মানুষের মাতৃভাষা । গুজরাটি লিপি , আরবি লিপি ও দেবনাগরীতে লেখা হয় । ইন্দো – আর্য ভাষা পরিবারের অন্তর্গত ।

সিন্ধি – পাকিস্তানের সিন্ধু প্রদেশের সরকারি ভাষা । ২ কোটি ৪৫ লক্ষ মানুষের মাতৃভাষা । দেবনাগরী লিপি , আরবি লিপি , খদাবাদি লিপি , লাহন্ডা লিপি ও গুরুমুখী লিপিতে লেখা হয় । ইন্দো – আর্য ভাষা পরিবারের অন্তর্গত ।

দিবেহী- ইন্দো – আর্য ভাষা পরিবারের অন্তর্গত ।

চেচেন – ককেশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

জর্জীয় – ককেশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

ফিনীয় – ফিনল্যান্ডের রাষ্ট্রভাষা । প্রায় ৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । উরালীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

এস্তোনীয় – ইস্তোনিয়ার সরকারি ভাষা । প্রায় ১১ লক্ষ মানুষের মাতৃভাষা । উরালীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

উত্তর সামি – উরালীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

আইরিশ – আয়ারল্যান্ডের সরকারি ভাষা । প্রায় ১০ লক্ষ মানুষের মুখের ভাষা । লাতিন লিপিতে লেখা হয় । কেল্টীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

ওয়েলশ – ওয়েলসের সরকারি ভাষা । প্রায় সাড়ে সাত লক্ষ মানুষের মুখের ভাষা । লাতিন লিপিতে লেখা হয় । কেল্টীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

স্কটীয় গালীয় – কেল্টীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

ব্রতোঁ ভাষা – কেল্টীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

কার্নিশ – যুক্তরাজ্যের সরকারি ভাষা । লাতিন লিপিতে লেখা হয় । কেল্টীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

মাংক্স – কেল্টীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

ইউক্রেনীয় – ইউক্রেনের সরকারি ভাষা । প্রায় ৩০ মিলিয়ন মানুষের মাতৃভাষা । সিরিলীয় লিপিতে লেখা হয় । স্লাভীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

পোলীয় – পোল্যান্ডের সরকারি ভাষা । প্রায় ৪ কোটি ৬০ লক্ষ মানুষের মাতৃভাষা । স্লাভীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

চেক – চেক প্রজাতন্ত্রের সরকারি ভাষা । প্রায় ১৩ মিলিয়ন মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । স্লাভীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

স্লোভাক – স্লোভাকিয়ার সরকারি ভাষা । প্রায় ৬০ লক্ষেরও বেশী মানুষের মাতৃভাষা । স্লাভীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

সার্বীয় – সার্বিয়া ও মন্টিনিগ্রোর সরকারি ভাষা । প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষের মাতৃভাষা । স্লাভীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

ক্রোয়েশীয় – ক্রোয়েশিয়ার সরকারি ভাষা । প্রায় ৫.৫৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । স্লাভীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

স্লোভেনীয় – স্লোভেনিয়ার সরকারি ভাষা । প্রায় ২২ লক্ষ মানুষের মাতৃভাষা । স্লাভীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

বুলগেরীয় – বুলগেরিয়ার সরকারি ভাষা । প্রায় ৯০ লক্ষ মানুষের মাতৃভাষা । স্লাভীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

বেলারুশীয় – বেলারুশের সরকারি ভাষা । প্রায় ৯.১ মিলিয়ন মানুষের মাতৃভাষা । লাতিন ও সিরিলীয় লিপিতে লেখা হয় । স্লাভীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

আলবেনীয় – আলবেনিয়ার সরকারি ভাষা । প্রায় ৭.৬ মিলিয়ন মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । স্লাভীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

ফরাসি – ২৯ টি দেশের সরকারি ভাষা । প্রায় ২৭ কোটি ৫০ লক্ষ মানুষের মাতৃভাষা । রোমান লিপিতে লেখা হয় । রোমান্স ভাষা পরিবারের অন্তর্গত ।

স্পেনীয় – ২২ টি দেশের সরকারি ভাষা । প্রায় ৪০ কোটি মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । রোমান্স ভাষা পরিবারের অন্তর্গত ।

পর্তুগিজ – ৮ টি দেশের সরকারি ভাষা । প্রায় ২৫০ মিলিয়ন মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । রোমান্স ভাষা পরিবারের অন্তর্গত ।

ইতালীয় – ইতালি , ভ্যাটিকান সিটি , ইউরোপীয় ইউনিয়নের সরকারি ভাষা । প্রায় ৮৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । রোমান্স ভাষা পরিবারের অন্তর্গত ।

রোমানীয় – রোমানিয়া , মলদোভা , ভয়ভদিনার সরকারি ভাষা । প্রায় আড়াই কোটি মানুষের মাতৃভাষা । রোমান্স ভাষা পরিবারের অন্তর্গত ।

কাতালান- অ্যান্ডোরার সরকারি ভাষা । প্রায় ১১.৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । রোমান্স ভাষা পরিবারের অন্তর্গত ।

অক্সিতঁ – আরান উপত্যকা , স্পেন, কাতালুনিয়ার সরকারি ভাষা । প্রায় ১৯ লক্ষ ৩৯ হাজার মানুষের মাতৃভাষা । রোমান্স ভাষা পরিবারের অন্তর্গত ।

জার্মান – জার্মানি , ইউরোপীয় ইউনিয়নের সরকারি ভাষা । বিশ্বজুড়ে প্রায় ১১ কোটি মানুষের মাতৃভাষা । লাতিন ভাষা পরিবারের অন্তর্গত । ইন্দো – ইউরোপীয় ভাষা পরিবারের জার্মানীয় শাখার অন্তর্গত ।

ওলন্দাজ – আরুবা , বেলজিয়াম , ইউরোপীয় ইউনিয়ন , নেদারল্যান্ড , সুরিনাম এর সরকারি ভাষা । প্রায় ২ কোটি ২০ লক্ষ মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । জার্মানীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

ডেনীয় – ডেনমার্ক , ইউরোপীয় ইউনিয়নের সরকারি ভাষা । ৫.৬ মিলিয়ন মানুষের মাতৃভাষা । জার্মানীয় ভাষা পরিবারের অন্তর্গত । লাতিন লিপিতে লেখা হয় ।

নরওয়েজীয় – নরওয়ের সরকারি ভাষা । ৪.৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা । ইন্দো – ইউরোপীয় ভাষা পরিবারের জার্মানীয় শাখার অন্তর্গত ।

সুয়েডীয় – সুইডেন , ইউরোপীয় ইউনিয়নের সরকারি ভাষা । প্রায় ৯৩ লক্ষ মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । জার্মানীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

আইসল্যান্ডীয় – আইসল্যান্ডের সরকারি ভাষা । প্রায় ৩ লক্ষ মানুষের মাতৃভাষা । রোমান লিপিতে লেখা হয় । ইন্দো – ইউরোপীয় ভাষা পরিবারের জার্মানীয় শাখার অন্তর্গত ।

আফ্রিকান্স – দক্ষিণ আফ্রিকার সরকারি ভাষা । প্রায় ৬২ লক্ষ মানুষের মাতৃভাষা । জার্মানীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

সোংগে – নীল – সাহারা ভাষা পরিবারের অন্তর্গত ।

জার্মা – নীল – সাহারা ভাষা পরিবারের অন্তর্গত ।

সোথো – নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

সোয়াজি – নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

বান্টু – নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

ভেন্ডা – নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

ওলোফ – নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

লিংগালা – নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

চিচেওয়া – মালাউই এর সরকারি ভাষা । ৯.৩ মিলিয়ন মানুষের মাতৃভাষা । নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

সোনিনকে – নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

গবে – নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

মান্দিং – নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

জুলু – দক্ষিণ আফ্রিকার সরকারি ভাষা । প্রায় ১ কোটি লোকের মাতৃভাষা । নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

খোসা – দক্ষিণ আফ্রিকার সরকারি ভাষা । প্রায় ৭৯ লক্ষ মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

ইগবো – নাইজেরিয়ার সরকারি ভাষা । প্রায় ১ কোটি ৮০ লক্ষ মানুষের মাতৃভাষা । একটি সুরপ্রধান ভাষা । নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

ফুলা – ফুলা জাতির লোকেরা এ ভাষায় কথা বলে । প্রায় ১৬ মিলিয়ন মানুষের মাতৃভাষা । নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

তিগ্রিনিয়া – ইরিত্রিয়ার সরকারি ভাষা । প্রায় ৬.৭৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা । নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

হাউসা – নাইজেরিয়ার সরকারি ভাষা । প্রায় ২৪ মিলিয়ন মানুষের মাতৃভাষা । আফ্রো- এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

সোয়াহিলি – আফ্রিকান ইউনিয়নের সরকারি ভাষা । প্রায় ১ কোটি মানুষের মাতৃভাষা । লাতিন ও আরবি লিপিতে লেখা হয় । নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

ইয়োরুবা – নাইজেরিয়ার সরকারি ভাষা । প্রায় আড়াই কোটি মানুষের মাতৃভাষা । নাইজার – কঙ্গো ভাষা পরিবারের অন্তর্গত ।

বার্বার – আফ্রো – এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

আমহারীয় – ইথিওপিয়ার সরকারি ভাষা । প্রায় ১৭.৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা । গে’এজ বর্ণমালায় লেখা হয় । আফ্রো – এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

সোমালি – সোমালিয়া , সোমালিল্যান্ড এর সরকারি ভাষা । দেড় – দুই কোটি মানুষের মাতৃভাষা । রোমান লিপিতে লেখা হয় । আফ্রো – এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

ওরোমো – ইথিওপিয়ার বেশিরভাগ এলাকা ও কেনিয়ার উত্তরাংশে প্রচলিত একটি কুশিটীয় ভাষা । প্রায় আড়াই কোটি মানুষের মাতৃভাষা । লাতিন লিপিতে লেখা হয় । আফ্রো – এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

মঙ্গোলীয় – পূর্ব – এশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

সুন্দানীয় – অস্ট্রো – এশীয় , অস্ট্রোনেশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

সামোয়ান – অস্ট্রো – এশীয়, অস্ট্রোনেশীয় ভাষা পরিবারের অন্তর্গত ।

tor-e-tokka.com# h/@. hasneaimun.

তথ্যঃ উইকিপিডিয়া , ছবিঃ tor-e-tokka.com

আরও খবর