ধনী দেশ

বিশ্বের শীর্ষ ধনী দেশ

১. কাতার

কাতার

 পারস্য উপসাগরের একটি দেশ কাতার । মাথাপিছু জিডিপি ১ লাখ ৪৬ হাজার ১১ ডলার । মাথাপিছু আয়ের হিসেবে বিশ্বের সবচেয়ে ধনী দেশ । এর আয়তন ১১,৫৭১ বর্গ কিলোমিটার । জনসংখ্যা ২.৬৩৯ মিলিয়ন । প্রধান ভাষা  আরবি ।

২ .লুক্সেমবার্গ

লুক্সেমবার্গ

  ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং ইউরো অঞ্চল ভুক্ত একটি দেশ ।  মাথাপিছু জিডিপি ৯৪ হাজার ১৬৭ ডলার । এক হাজার বর্গমাইলের এদেশটিতে প্রায় পাঁচ লক্ষ মানুষের বসবাস । প্রধান ভাষা ফ্রেন্স, জার্মান ও লুক্সেমবুর্গিস ।

৩. সিঙ্গাপুর

সিঙ্গাপুর

দক্ষিণ – পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর ।   মাথাপিছু জিডিপি ৮৪ হাজার ৮২১ ডলার । এর আয়তন   ২৭৮ বর্গ মাইল। এ দেশের জনসংখ্যা প্রায় পাঁচ মিলিয়ন । প্রধান ভাষা ইংরেজি , মালয় , চীনা মান্দারিন ও তামিল । 

৪. ব্রুনাই

ব্রুনাই

দক্ষিণ – পূর্ব এশিয়ার একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ ব্রুনাই । এর আয়তন মাত্র ৫,৭৬৫ বর্গ কিলোমিটার । এর জনসংখ্যা প্রায় চার লক্ষ ।  মাথাপিছু জিডিপি ৮০ হাজার ৩৩৫ ডলার । ব্রুনাইর মাতৃভাষা মালয় , সরকারী ভাষা ইংরেজি ।

৫. কুয়েত

কুয়েত

দক্ষিণ – পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরের দেশ কুয়েত ।  মাথাপিছু জিডিপি ৭১ হাজার ৬০০ ডলার । এর আয়তন ১৭,৮১৮ বর্গ কিলোমিটার  । এবং জনসংখ্যা প্রায় ৪৩ লক্ষ । আরবি কুয়েতের সরকারি ভাষা । বিদেশী ভাসা হিসাবে ইংরেজি ভাষাও বহুল প্রচলিত ।

৬. নরওয়ে

নরওয়ে

ইউরোপ মহাদেশের একটি রাজতান্ত্রিক রাষ্ট্র নরওয়ে ।  মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ৬১৯ ডলার । নরওয়ের আয়তন ৩, ৮৫,২৫২ বর্গ কিলোমিটার । এর জনসংখ্যা প্রায় ৫.৩৫ মিলিয়ন । প্রধান ভাষা নরওয়েজিয়ান , সামি ।

৭. ইউনাইটেড আরব আমিরাতস

ইউনাইটেড আরব আমিরাত

মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ – পূর্ব কোণে অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন । আবু ধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ , আশ শারিকাহ ও উম্ম আল কাইওয়ান । মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ২০১ ডলার ।জনসংখ্যা প্রায় ৯.৪ মিলিয়ন । সরকারি ভাষা আরবি । এছাড়া অভিবাসী সম্প্রদায়ের প্রায় বিশটি ভাষার প্রচলন রয়েছে ।

৮. হংকং

হংকং

গণচীনের বিশেষ প্রাদেশিক অঞ্চল হংকং ।  মাথাপিছু জিডিপি ৫৭ হাজার ৬৭৬ ডলার ।এর আয়তন ৭৮.৫৯ বর্গ কিলোমিটার । জনসংখ্যা প্রায় ৭.৩৯২ মিলিয়ন । প্রধান ভাষা চীনা , ইংরেজি ।

৯. আমেরিকা

আমেরিকা

প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরদ্বয়ের মধ্যস্থলে অবস্থিত । মাথাপিছু জিডিপি ৫৭ হাজার ৪৫ ডলার । এর আয়তন প্রায় ৯৮.৩ লক্ষ বর্গ কিলোমিটার । এর জনসংখ্যা প্রায় ৩০ কৌটি ৯০ লক্ষ । সরকারি ভাষা ইংরেজি ।

 ১০ .সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড

ইউরোপ মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র সুইজারল্যান্ড । তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় । মাথাপিছু জিডিপি ৫৬ হাজার ৮১৫ ডলার ।এর আয়তন প্রায় ৪১.২৮৫ বর্গ কিলোমিটার । এর জনসংখ্যা প্রায় ৭.৫ মিলিয়ন । প্রধান ভাষা ফ্রেন্স, জার্মান , ইটালিয়ান ও রোমানশ ।

 ১১. সৌদি আরব

সৌদি আরব

মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র সৌদিআরব ।  মাথাপিছু জিডিপি ৫৬ হাজার ২৫৩ ডলার । ২১,৫০,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এদেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ । জনসংখ্যা ৩২.৯৪ মিলিয়ন । সরকারি ভাষা আরবি ।

১২ .বাহরাইন

বাহরাইন

মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র বাহরাইন । পারস্য উপসাগরের পশ্চিম অংশের ৩৬ টি দ্বীপ নিয়ে গঠিত ।  মাথাপিছু জিডিপি ৫২ হাজার ৮৩০ ডলার । এর আয়তন ৭৬৫.৩ বর্গ কিলোমিটার । জনসংখ্যা প্রায় ৭ লক্ষ । সরকারি ভাষা আরবি ।

১৩. নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস

উত্তর – পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র ।  মাথাপিছু জিডিপি ৪৮ হাজার ৭৯৭ ডলার । এর আয়তন ৪১.৫৪৩ বর্গ কিলোমিটার । জনসংখ্যা ১৭.০৮ মিলিয়ন । ওলন্দাজ একমাত্র সরকারি ভাষা , তবে ইংরেজিও ব্যাপকভাবে প্রচলিত ।

১৪. আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড

উত্তর – পশ্চিম ইউরোপের একটি দ্বীপ রাষ্ট্র আয়ারল্যান্ড ।  মাথাপিছু জিডিপি ৪৮ হাজার ৭৮৬ ডলার । এর আয়তন ৭০ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৪২ লক্ষ । আইরিশ ও ইংরেজি আয়ারল্যান্ডের প্রধান ভাষা ।

১৫. অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া

একটি দ্বীপ মহাদেশ অস্ট্রেলিয়া । এশিয়ার দক্ষিণ –পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত ।  মাথাপিছু জিডিপি ৪৮ হাজার ২৮৮ ডলার ।এর আয়তন ৮৫, ৬০,০০০ বর্গ কিলোমিটার । জনসংখ্যা প্রায় ২৪.৬ মিলিয়ন । অস্ট্রেলিয়ান ও ইংরেজি সহ প্রায় ৭০ টি ভাষা প্রচলিত ।

১৬. অস্ট্রিয়া

অস্ট্রিয়া

পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র অস্ট্রিয়া । মাথাপিছু জিডিপি ৪৬ হাজার ৯০৬ ডলার । এর আয়তন ৮৩,৮৫৭ বর্গ কিলোমিটার  । জনসংখ্যা প্রায় ৮.৭৭ মিলিয়ন ।   প্রধান ভাষা অস্ট্রীয় জার্মান ।

১৭. সুইডেন

সুইডেন

ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র সুইডেন ।  মাথাপিছু জিডিপি ৪৬ হাজার ৩৮৬ ডলার ।  এর আয়তন ৪,৫০,২৯৫ বর্গ কিলোমিটার  । জনসংখ্যা ৯.৯৯৫ মিলিয়ন । প্রধান ভাষা সুইডিশ , ফিনিশ , রোমানি ।

১৮ .জার্মান

জার্মান

ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মান । ১৬ টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন । মাথাপিছু জিডিপি ৪৬ হাজার ১৬৪ ডলার । এর আয়তন ৩,৫৭,৩৮৬ বর্গ কিলোমিটার । জনসংখ্যা  ৮২.৭৯ মিলিয়ন । প্রধান ভাষা জার্মান ।  

১৯ .তাইওয়ান  

তাইওয়ান

পূর্ব- এশিয়ার একটি দ্বীপ তাইওয়ান ।  মাথাপিছু জিডিপি ৪৫ হাজার ৯৯৬ ডলার । এর আয়তন ৩৬.১৮৯ বর্গ কিলোমিটার । জনসংখ্যা ২৩.৫৮ মিলিয়ন । প্রধান ভাষা ম্যান্ডারিন , তাইওয়ানি , হাক্কা ।

২০. কানাডা

কানাডা

উত্তর আমেরিকার উত্তরাংশের একটি দেশ কানাডা ।মাথাপিছু জিডিপি ৪৫ হাজার ৯৮১ ডলার । এর আয়তন ৯৯, ৭৬, ১৪০ বর্গ কিলোমিটার । জনসংখ্যা  প্রায় ৩৬.৭১ মিলিয়ন । প্রধান ভাষা ইংরেজি ও ফরাসি ।

২১. ওমান

ওমান

আরব উপদ্বীপের দক্ষিণ –পূর্বে অবস্থিত রাষ্ট্র ।  মাথাপিছু জিডিপি ৪৪ হাজার ৯০৩ ডলার ।  এর আয়তন ৩,০৯,৫০০ বর্গ কিলোমিটার । জনসংখ্যা প্রায় ৪.৬৩৬ মিলিয়ন। প্রধান ভাষা আরবি ।  

২২ .আইসল্যান্ড

আইসল্যান্ড

ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপ রাষ্ট্র  আইসল্যান্ড ।  মাথাপিছু জিডিপি ৪৪ হাজার ৫৭৫ ডলার । এর আয়তন ১,০৩,০০০ বর্গ কিলোমিটার । জনসংখ্যা প্রায় ৩ লক্ষ । প্রধান ভাষা আইসল্যান্ডীয় ।

২৩. বেলজিয়াম

বেলজিয়াম

উত্তর – পশ্চিম ইউরোপের একটি সাংবিধানিক রাজতন্ত্র । ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য বেলজিয়াম ।  মাথাপিছু জিডিপি ৪২ হাজার ৯২৩ ডলার ।এর আয়তন ৩০,৫১০ বর্গ কিলোমিটার । জনসংখ্যা প্রায় ১১.৩৫ মিলিয়ন। প্রধান ভাষা ফ্রেন্স,ডাচ ও জার্মান ।

২৪. ফ্রান্স

ফ্রান্স

ইউরোপের একটি রাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ জাতিগুলোর একটি ফ্রান্স ।  মাথাপিছু জিডিপি ৪১ হাজার ৩৯৬ ডলার । এর আয়তন  ৬,৪৩,৮০১ বর্গ কিলোমিটার । জনসংখ্যা প্রায় ৬৭.১২ মিলিয়ন । প্রধান ভাষা ফরাসি ।

tor-e-tokka.com# h/@.

ছবিঃ সংগ্রহ

আরও খবর