বিশ্ব বাঙালি পুরস্কার পেলেন যারা
বিশ্ব বাঙালি পুরস্কার পেলেন যারা
বিশ্ব বাঙালি সংঘ বা বিবাস এর পক্ষ হতে ‘বিশ্ব বাঙালি পুরস্কার-২০১৯’ প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজ বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশ ও ভারতের ৫ জন কীর্তিমান বাঙালি পেয়েছেন এ পুরস্কার। পুরস্কারপ্রাপ্তরা হলেন-প্রফেসর এমিরেটস সিরাজুল ইসলাম চৌধুরী (বাংলাদেশ), অধ্যাপক সুভাষ চন্দ্র মুখোপাধ্যায় (ভারত), অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (বাংলাদেশ), কবি পার্থ বসু (ভারত) এবং অধ্যাপক তপোধীর ভট্টাচার্য (ভারত, সাবেক ভিসি আসাম বিশ্ববিদ্যালয়)।
ছবিঃ সংগ্রহ

