বৃষ্টিপাতের প্রবণতা স্বাভাবিকভাবে কম থাকবে
বৃষ্টিপাতের প্রবণতা স্বাভাবিকভাবে কম থাকবে
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় আগামি দু’দিন (শনি ও রোববার) বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামি শনি ও রোববার বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে। বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা স্বাভাবিকভাবে কম থাকবে। আগামি তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা তেমন বাড়বে না। তবে এলাকা বাড়তে পারে।
তিনি জানান, দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে।
এদিকে আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অন্ধ্র উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪১ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫২ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

