ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি হ্রাস পেতে পারে
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি হ্রাস পেতে পারে
ব্রহ্মপুত্র নদের পানি কমছে ও যমুনা নদীর পানি স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি হ্রাস পেতে পারে।
গঙ্গা নদীর পানি স্থিতিশীল রয়েছে, অপরদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস আজ এ তথ্য জানায়।
উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি কমছে ,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
দেশের পর্যবেক্ষণাধীণ ১০১ টি পানি ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে,৫০টির, কমেছে ৪৯টির, অপরিবর্তিত আছে ২ টির, বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৭টি এবং বিপদসীমার উপরে ষ্টেশনের সংখ্যা ১১টি।
ছবিঃ সংগ্রহ

