ব্রিটিশ অর্থমন্ত্রী

ব্রিটিশ অর্থমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হামন্ড রোববার বলেছেন , বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি পদত্যাগ করবেন । তিনি বলেন , তার পক্ষে জনসনের বেক্সিট নীতির সঙ্গে একমত হওয়া সম্ভব নয় ।

বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন , ‘ আমি নিশ্চিত আমি বরখাস্ত হচ্ছি না । তার আগেই আমি পদত্যাগ করবো । ‘

তিনি আরো বলেন , ‘ বরিস জনসন এখনো চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে । আর আমি এই চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে কোনভাবেই স্বাক্ষর করতে পারব না । যে কারণে আমার কাছে তখন সরকারের এই পদ থেকে পদত্যাগ করা ছাড়া অন্য কোন বিকল্প নেই । ‘

বরিস জনসনকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হতে পারে এ অনুমান থেকে ফিলিপ এ কথা বলেন

সাক্ষাৎকারটিতে তিনি বরিসের সাথে কাজ না করার কারণ হিসেবে বলেছেন , ‘ চলমান ব্রেক্সিট সংকট নিরসনে ইস্যুটি নিয়ে খুব ভালোভাবে কাজ করতে হবে । যে কারণে পরবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর কাজে একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিৎ । যা এখানে আমার নেই , তাই আমাদের এর বিকল্প পথ ভাবাই উত্তম ।‘

এর আগে ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় ব্যর্থ হওয়ায় গত ১২ মে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে ।

ছবিঃ সংগ্রহ 

আরও খবর