ভ্যাটিকানের ‘ ল্যাম্প অব পিস ‘ পুরস্কার পেলেন ড. ইউনূস
ভ্যাটিকানের ‘ ল্যাম্প অব পিস ‘ পুরস্কার পেলেন ড. ইউনূস
ভ্যাটিকানের ‘ ল্যাম্প অব পিস ‘ পুরস্কার পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস । ভ্যাটিকানের পক্ষ হতে ড. ইউনূসের হাতে পুরস্কার তুলে দেন হোলি কনভেন্ট এবং প্যাপাল বাসিলিকা অব আসিসির মাস্টার ফাদার মওরো গামবেত্তি ।
ইটালির আসিসিতে বাসিলিকা অব সেইন্ট ফ্রান্সিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ সেপ্টেম্বর তাঁকে এই সম্মাননা দেওয়া হয় ।
শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের জন্য ‘ ল্যাম্প অব পিস ‘ পুরস্কার প্রদান করে থাকে ভ্যাটিকান । ভ্যাটিকান নেতৃবৃন্দ , রোমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক , ইটালির বিভিন্ন ব্যবসায়ী নেতা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক তরুণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ড. ইউনূস বলেন , মানবজাতির সামনে তিনটি সংকট আসন্ন । একটি- সম্পদের প্রবল ও ক্রমাগত কেন্দ্রীকরণ , দ্বিতীয়টি – পরিবেশের দ্রুত বিপর্যয় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্থান । এই গুরুতর সংকটগুলো মোকাবেলায় এখনই কার্যকর ব্যবস্থা নিতে না পারলে পৃথিবীতে মানবজাতির অস্তিত্বই হুমকির মুখে পড়বে ।
১৯৮১ সালে পোল্যান্ডের ট্রেড ইউনিয়ন নেতা লেস ওয়ালেসাকে প্রথম এই পুরস্কার দেওয়া হয় । পোপ দ্বিতীয় জন পল , দালাই লামা , কোলকাতার সেইন্ট তেরেসা , প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ , জার্মানির প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মের্কেল ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ’কে এই পুরস্কার প্রদান করা হয়েছে ।
২০১৬ সাল থেকে নোবেল পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে ।
এইচ/
ছবিঃ সংগ্রহ

