মক্কা সম্মেলনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নিন্দা
মক্কা সম্মেলনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নিন্দা
জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ও বিতর্কিত এই নগরীকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ( ওআইসি ) । খবর এএফপি’র ।
শনিবার এক বিবৃতিতে বলা হয় , সৌদি আরব আয়োজিত সম্মেলনে ‘ জেরুজালেমে যুক্তরাষ্ট্র ও গুয়েতেমালার দূতাবাস স্থানান্তরের ‘ নিন্দা জানানো হয়েছে এবং এই নগরীতে দূতাবাস স্থাপনকারী দেশগুলোকে বয়কট করার জন্য ওআইসি’র সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার চলতি মাসের শেষের দিকে বাহরাইনের এক সম্মেলনে দীর্ঘ প্রতিক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রেক্ষিতে অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরবেন ।
পরিকল্পনাটিকে ট্রাম্প ‘ শতাব্দীর চুক্তি ‘ হিসেবে উল্লেখ করেছেন । ফিলিস্তিনীরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে । তারা বলেছে , ট্রাম্পের সকল নীতি ইসরাইলের পক্ষে গেছে ।
২০১৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনীরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করেছে ।
ছবিঃ সংগ্রহ

