মহাকাশ গবেষণায় অবদান রাখায় এবার নোবেল পেলেন তিন পদার্থবিদ
মহাকাশ গবেষণায় অবদান রাখায় এবার নোবেল পেলেন তিন পদার্থবিদ
মহাকাশ গবেষণায় বিশেষভাবে অবদান রাখায় এ বছর যৌথভাবে পদার্থ বিদ্যায় নোবেল পেলেন মার্কিন পদার্থবিদ জেমস পিবলেস , সুইজারল্যান্ডের মাইকেল মেয়র ও দিদেয়ের কিউলোস ।
মঙ্গলবার দ্য রয়েল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে পদার্থে নোবেল ঘোষণা করা হয়। উল্লেখ্য সোমবার থেকে নোবেল ঘোষণা শুরু হয়েছে।
এদের মধ্যে জেমস পিবলেসকে সম্মানিত করা হচ্ছে ফিজিকাল কসমোলজিতে অবদানের জন্য। মাইকেল মেয়র এবং দিদিয়ের কিউলোজ নোবেল পাচ্ছেন সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্সোপ্লানেটের আবিষ্কারের জন্য।
এর আগে , চিকিৎসাবিদ্যায় সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়। দুই মার্কিন ও এক ব্রিটিশ চিকিৎসাবিদ নোবেল পুরস্কারে ভূষিত হন।
প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তি এবং অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ।
ছবিঃ সংগ্রহ

