মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে আরো জানানো হয়, সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং অন্যত্র মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা পায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

