ট্রাম্প যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দফতরের ১ হাজার ৩০০ এর বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন। যা ট্রাম্প প্রশাসনের একটি বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনার অংশ।

শুক্রবার (১১ জুলাই) থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিস কর্মকর্তারা।

সংস্থাটির নোটিশ অনুযায়ী, ১ হাজার ৩৫৩ জন কর্মকর্তাকে ছাঁটাই করা হচ্ছে। যার মধ্যে ১ হাজার ১০৭ জন সিভিল সার্ভিস ও ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার। আরও প্রায় ১ হাজার ৬০০ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলো বিলুপ্ত করা হয়েছে এবং কর্মীদের বিকেল ৫টার মধ্যে স্টেট ডিপার্টমেন্ট সদর দপ্তরে প্রবেশাধিকার ও ইমেইল এবং শেয়ারড ড্রাইভ ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হবে।

সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ আমেরিকার বৈশ্বিক নেতৃত্ব ও বিদেশে হুমকি মোকাবেলার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

আরও খবর