বারবারা

মার্কিন বিমান বাহিনী প্রধান হলেন বারবারা বেরেট

মার্কিন বিমান বাহিনীর প্রধান হিসেবে সাবেক রাষ্ট্রদূত ও এরিজোনার ব্যবসায়ী এবং এরোস্পেস কর্পোরেশনের সাবেক প্রধান বারবারা বেরেট –এর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ।

বারবারা বেরেট (৬৮) জর্জ বুশ প্রশাসনের অধীনে ২০০৮-০৯ সালে ফিনল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন । তাছাড়া ২০১৭ সন পর্যন্ত বিমান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র দ্য এরোস্পেস কর্পোরেশন-এর প্রধান ছিলেন তিনি । খবর এএফপি’র ।

ট্রাম্প তাঁর টুইট বার্তায় জানান , ‘ তিনি খুব ভালো সচিব হবেন ।‘

সাবেক পাইলট ও আইনজীবী বারবারা র‍্যান্ড কর্পোরেশনের একজন বোর্ড মেম্বার । সংস্থাটি মার্কিন সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম গবেষণা ও বিশ্লেষণ করে ।

তিনি ও তার স্বামী ক্রেইগ রিপাবলিক দলের বড় ধরণের তহবিল প্রদানকারী । ক্রেইগ আমেরিকার বৃহৎ কারিগরী প্রতিষ্ঠান ইন্টেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা

বারবারা বিমান বাহিনী প্রধান পদে মনোনীত হওয়ায় দ্বিতীয় নারী প্রধান হিসেবে উইলসনের স্থলাভিষিক্ত হবেন । বর্তমানে উইলসন এই পদে রয়েছেন ।

ছবিঃ সংগ্রহ  

আরও খবর