মোদির শপথ অনুষ্ঠানে অতিথি হচ্ছেন যারা
মোদির শপথ অনুষ্ঠানে অতিথি হচ্ছেন যারা
ভারতের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি । আজ বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রায় আট হাজার অতিথি উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে । রাষ্ট্রপতি ভবনের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় অনুষ্ঠান ।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী , সোনিয়া গান্ধী সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং । দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে । তবে মমতা বন্দ্যোপাধ্যায় , নবীন পট্টনায়ক , ভূপেশ সিং ভাগেল , পিনারাই বিজয়ন থাকতে পারবেন না বলে জানিয়েছেন । এছাড়া প্রাক্তন রাষ্ট্রপতিরাও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে ।
ভারতের শিল্পপতি মুকেশ অম্বানি , গৌতম আদানি , রতন টাটা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । এছাড়া অজয় পীরামল , জন চেম্বারস এবং বিল গেটসকেও আমন্ত্রণ জানানো হয়েছে ।
বিনোদন জগতের রজনীকান্ত ,কমল হাসান , শাহরুখ খান , সঞ্জয় লীলা বনশালি , করণ জোহর ও কঙ্গনা রানাউত সহ আরো অনেকে উপস্থিত থাকবেন ।
রাহুল দ্রাবিড় , অনিল কুম্বলে , জাভাগল শ্রীনাথ , হরভজন সিং , সাইনা নেহওয়াল , গোপিচাঁদ , দিপা কর্মকার প্রমুখ উপস্থিত থাকবেন ।
বিমস্টেক দেশগুলির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে । বাংলাদেশের প্রেসিডেন্ট , শ্রীলঙ্কার প্রেসিডেন্ট , মিয়ানমারের প্রেসিডেন্ট , নেপালের প্রধানমন্ত্রী , ভুটানের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ।
অতিথিদের পরিবেশন করা হবে ‘ হাই-টি ‘ । নৈশভোজের আতিথ্য করবেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।
ছবিঃ সংগ্রহ

